Fri 10th Jul 2026, 1:31 am

জীবনে একবার হলেও একা করুন এই ২০টি কাজ

জীবনে একবার হলেও একা করুন এই ২০টি কাজ
একা একা বিভিন্ন অভিজ্ঞতা অর্জন, সমস্যা সমাধান, অনুভূতি–অনুভবের ভেতর দিয়ে আপনার নিজেকে জানার প্রক্রিয়া গভীর হয়। আত্মানুসন্ধানের দুয়ার খুলে যায়। নিজের সঙ্গে বোঝাপড়া হয় মজবুত । ক্ষমতাবান অনুভব করবেন। সাহস ও আত্মবিশ্বাসও বাড়বে।
জেনে নিন যে ২০টি কাজ আপনি একবার হলেও একা করতে পারেন,

১. সুন্দর পোশাক পরে নিজেকে ‘ডিনার ডেট’-এ নিয়ে যান। পেট ভরে, মন ভরে যা খুশি খান।

২. একা একা একটা নতুন দেশে ঘুরে বেড়ান ।

৩. সিনেমা হলে একা একা সিনেমা দেখুন। পপকর্ন, ফ্রেঞ্চ ফ্রাই চিবান। কফি খান।

৪. একাই পাহাড়ে উঠুন, ক্যাম্পিং করুন কিংবা হাইকিংয়ে যান।

৫. পার্কে গিয়ে একাই চা খান, মন দিয়ে পাখির ডাক শুনুন, প্রকৃতি দেখুন।

৬. একা একা সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করুন।

৭. একা একা নতুন রাস্তায় কয়েক কিলোমিটার হাঁটুন।

৮. আপনার পছন্দের ব্যান্ডের কনসার্টে যান একা একা।

৯. নিজেকে ‘স্পা ডে’ উপহার দিন।

১০. নতুন কোনো রেসিপি দেখে নিজের জন্য রান্না করুন।

১১. জিমে যান, ইয়োগা করুন, মেডিটেশন করুন একেবারে একা একা।

১২. আপনার সঙ্গে ‘কথা বলে’ বা ‘যোগাযোগ করে’, এমন একটা শিল্পকর্ম কিনুন।

১৩. টাকা জমিয়ে নিজের একটা বড় শখ পূরণ করুন।

১৪. গান ছেড়ে একা একাই নাচুন।

১৫. নৌকায় চড়ে ঘুরুন।

১৬. ঐতিহাসিক স্থাপনা দেখুন।

১৭. সঙ্গে পরিচিত কাউকে না রেখে বৃদ্ধাশ্রম বা এতিমখানায় বৃদ্ধ ও শিশুদের সঙ্গে ঈদ বা জন্মদিন উদ্যাপন করুন।

১৮. কফিশপে বসে কফির কাপে চুমুক দিয়ে রাস্তার মানুষ দেখুন।
১৯. ছবি আঁকা, ছবি তোলা, অরিগ্যামি, ইকেবানা বা মৃৎশিল্পের ক্লাসে ভর্তি হয়ে যেতে পারেন।

২০. নিজের চুল নিজেই কাটুন।

এতে করে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন, সমস্যা সমাধান, অনুভূতি–অনুভবের ভেতর দিয়ে আপনার নিজেকে জানার প্রক্রিয়া গভীর হয়। আত্মানুসন্ধানের দুয়ার খুলে যায়।